1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

শেখ হাসিনার ফাঁসির রায়ে যবিপ্রবিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

সাব্বির রহমান রাব্বীল

যবিপ্রবি প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর মিষ্টি ও মধু বিতরণ এবং আনন্দ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করলে রাত সাড়ে নয়টায় মিষ্টি বিতরণের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আনন্দ মিছিল শুরু করে যবিপ্রবির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছেলেদের আবাসিক হল হয়ে আবার প্রধান ফটকে এসে সমাপনি বক্তব্যের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীদের ‘এই মুহূর্তে খবর এলো, শেখ হাসিনার রায় হলো’, ‘দড়ি লাগলে দড়ি নে, শেখ হাসিনার ফাঁসি দে’, ‘ও মোদি ও মোদি, হাসিনাকে কবে দিবি’ প্রভৃতি শ্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলোজি বিভাগের সামিউল বলেন, আমরা যারা জুলাই যোদ্ধা আছি আজকে আমাদের সবচেয়ে আনন্দের দিন। বিগত সময়ে হাসিনা তার যে ফ্যাসিস্ট কর্মকাণ্ডগুলো চালিয়ে গেছে তার কর্মকাণ্ড গুলো কোনো জবাবদিহিতার আওতায় আসেনি। জুলাইয়ের পরবর্তী সময়ে আজকের দিনে হাসিনার ফাঁসির রায়ে আমরা দেশবাসী এবং যবিপ্রবি শিক্ষার্থীরা আনন্দিত এবং উচ্ছ্বাসিত। সাইকো কিলার হাসিনা জুলাই আন্দোলনে অনেক মায়ের বুক খালি করেছে। এখন যদি আমরা খুনি হাসিনাকে দেশে নিয়ে তার ফাঁসির আদেশ কার্যকর করতে পারি তবেই বুঝবো আমাদের দেশের শাসন ব্যবস্থার ভিত্তি এখনো মজবুত রয়েছে।

শেয়ার করুন...

অন্যান্য...