1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জসিম উদ্দিন স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

রাবিপ্রবি প্রতিনিধি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থী জসিম উদ্দিনের স্মরণে জসিম উদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) রাবিপ্রবি ছাত্রহল সংলগ্ন শাহ স্কুল মাঠে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ম্যানেজমেন্ট ও টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।

ফাইনাল খেলায় ম্যানেজমেন্ট বিভাগ টাইব্রেকারে ৪–৩ গোলে টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা ১–১ গোলে ড্র ছিল। এ টুর্নামেন্টে ৫টি বিভাগ অংশ নেয় এবং অনুষ্ঠিত হয় ১১টি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। টূর্ণামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন সিএসই বিভাগের শিক্ষার্থী হৃদয় চাকমা এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের অর্ণব মল্লিক।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক জেলা যুগ্ম জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু, চেম্বার অব কমার্স রাঙামাটির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাবেক মেয়র ও জসিম উদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম চৌধুরী (ভুট্টো), উপদেষ্টা অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।

শেয়ার করুন...

অন্যান্য...