1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জবি ছাত্র ইউনিয়নের আহবায়ক কমিটি ঘোষণা

  • প্রকাশিত : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

মো সিয়াম আবু রাফি

জবি প্রতিনিধি

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জবি শাখার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর – নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মশিউর রহমান ভূঁইয়া জয়কে আহ্বায়ক, ২০২১-২২ শিক্ষাবর্ষে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী সামিরা মৌ ও চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের রাফিদুল রাহিমকে যুগ্ম আহ্বায়ক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

‎আজ ১৬ নভেম্বর ২০২৫ (রবিবার) বিকাল ৪ ঘটিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনে এক কর্মীসভার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আহবায়ক কমিটির বাকী সদস্যরা হলেন ‎পিনাক দেবনাথ, মাসরুর আহমেদ মিঠুন, আবদুল্লাহ আল মুক্তাদির, আদিত্য শাফি,‎ সায়র সাগ্নিক, ‎ মুরসালিন উৎস।

‎কমিটিতে দুটি পদ ফাঁকা রাখা হয় পরবর্তীতে কো-অপ্ট করার জন্য। ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার।

‎নবনির্বাচিত কমিটির আহ্বায়ক মশিউর রহমান ভূইয়া জয় বলেন- শিক্ষার বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকতা, উগ্রবাদী আস্ফালন রুখতে আমরা বদ্ধপরিকর। আবাসন সংকট, ক্লাসরুম সংকট, গবেষণায় কম বরাদ্দ এছাড়াও নানা সংকটে জর্জরিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আমরা একটি গণতান্ত্রিক বিদ্যাপিঠ হিসেবে গড়ে তুলতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার সংকট মোকাবিলা এবং শিক্ষার্থীদের অধিকার আদায় করতে নিরলস কাজ করে যাবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

শেয়ার করুন...

অন্যান্য...