1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

বিএনসিসির আন্তঃ রেজিমেন্ট ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নোবিপ্রবি প্রতিনিধি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) আন্তঃ রেজিমেন্ট/উইং ফায়ারিং প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা সেনানিবাসে। ময়নামতি রেজিমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতা চলে গত ৯ ও ১০ নভেম্বর।

দুই দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় মহাস্থান রেজিমেন্ট চ্যাম্পিয়ন এবং রমনা রেজিমেন্ট রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। ফায়ারিংয়ে পুরুষ ক্যাডেটদের মধ্যে শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন ক্যাডেট ল্যান্স কর্পোরাল নাবিল মাহমুদ (রমনা রেজিমেন্ট) এবং নারী ক্যাডেটদের মধ্যে শ্রেষ্ঠ ফায়ারার হন ক্যাডেট আফরা রুমালী তন্নী (মহাস্থান রেজিমেন্ট)।

প্রতিযোগিতা শেষে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ, বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি ক্যাডেটদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করে দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন...

অন্যান্য...