1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

“সার্কিট ক্ল্যাশ ১.০”-এর ই-লার্নিং পার্টনার হিসেবে যুক্ত হলো ‘বাংলায় রোবোটিক্স’

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

মোঃ নূরে এলাহী

আবিপ্রবি প্রতিনিধি

বিউপি রোবোটিক্স ক্লাবের আয়োজনে আগামী ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম প্রযুক্তি প্রতিযোগিতা “Circuit Clash 1.0”। এই আয়োজনের ই-লার্নিং পার্টনার হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছে দেশীয় প্রযুক্তি শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান “বাংলায় রোবোটিক্স”।
প্রতিযোগিতাটিতে থাকছে প্রায় ৬টি আকর্ষণীয় সেগমেন্ট, যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেবে শতাধিক প্রতিযোগী শিক্ষার্থী। প্রযুক্তি ও উদ্ভাবনে আগ্রহী তরুণদের জন্য এটি হবে শেখা ও দক্ষতা প্রদর্শনের এক অনন্য প্ল্যাটফর্ম।
উল্লেখ্য, “বাংলায় রোবোটিক্স” প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করবে তাদের নিজস্ব প্রিমিয়াম কোর্সসমূহের মাধ্যমে। এসব কোর্স শিক্ষার্থীদের রোবোটিক্স, কোডিং, ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সহ বিভিন্ন আধুনিক প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।
বাংলাদেশে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী জ্ঞান বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে “বাংলায় রোবোটিক্স”। তরুণ প্রজন্মকে প্রযুক্তিগতভাবে সক্ষম করে তুলতে এবং ভবিষ্যতের ইঞ্জিনিয়ার ও উদ্ভাবকদের তৈরি করাই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য।

শেয়ার করুন...

অন্যান্য...