1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

সবুজ নগর গড়তে ডিএনসিসির সঙ্গে চুক্তিবদ্ধ হলো এনভায়রনমেন্টাল শেপার্স নেটওয়ার্ক

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

মোঃ নূরে এলাহী

আবিপ্রবি প্রতিনিধি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে দেশের অন্যতম তরুণ-নেতৃত্বাধীন পরিবেশভিত্তিক সংগঠন এনভায়রনমেন্টাল শেপার্স নেটওয়ার্ক। গত ১১ নভেম্বর ডিএনসিসি কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির মাধ্যমে ডিএনসিসি এবং এনভায়রনমেন্টাল শেপার্স নেটওয়ার্ক নগর পরিবেশ উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ, এবং সবুজ ও টেকসই নগর গঠনে একসঙ্গে কাজ করবে। উভয় পক্ষই নগরের পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

উল্লেখ্য, এনভায়রনমেন্টাল শেপার্স নেটওয়ার্ক জলবায়ু পরিবর্তন, পরিবেশ আইন, এবং তরুণদের নেতৃত্ব উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি দীর্ঘদিন ধরে তরুণদের পরিবেশবান্ধব উদ্যোগে সম্পৃক্ত করে একটি টেকসই ভবিষ্যৎ গঠনে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন...

অন্যান্য...