1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে যবিপ্রবির ১২ পদক্ষেপ নোবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালন ঈদে বাড়ি ফেরা হয়নি যাদের, নিটার প্রশাসনের পক্ষ থেকে প্রীতিভোজের ব্যবস্থা উৎসবের দিনেও যারা অতন্দ্র প্রহরী: বুটেক্স কর্মীদের সাথে উপাচার্যের ঈদ আনন্দ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা ঈদের আনন্দ ভাগাভাগি, মনপুরায় ৭০ অসচ্ছল পরিবারের পাশে ‘স্বপ্ন বুনি ফাউন্ডেশন’ প্রাথমিক শিক্ষায় ভর্তি পরীক্ষা: মানবিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ? জুলাই কালচারাল সেন্টার, বুটেক্সের উদ্যোগে পথশিশুদের ‘মেহেদি উৎসব’ তারুণ্যের চোখে ঈদ: ভালোবাসা, সম্প্রীতি ও মিলনের বহুরঙা অনুভূতি

​জাবিপ্রবিতে খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

মো. ইকরাম মাহমুদ প্রধান
জাবিপ্রবি প্রতিনিধি

​জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে ‘খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স কক্ষে বিকেল ৩টায় শুরু হয়ে এই নবীন বরণ অনুষ্ঠান শেষ হয় সন্ধায় ৬টায়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, ভারপ্রপ্ত প্রক্টর সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাদিকুর রহমান, সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো. এনামুল হক। ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আলী কদর।
খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ফাইজুর রহমান ফাহিমের সঞ্চলনায় , সাধারণ সম্পাদক মুসলিম ইবনে রবি,জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মিরাজুল ইসলামসহ ছাত্র কল্যাণ সমিতির অন্যন্য সদস্য ও অর্ধ শতাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিল।
​অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয়ে নবাগত খুলনা বিভাগের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠান সকল বিভাগের চেয়ারম্যান সহ শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে শুরু হয়।
সমিতির পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

খুলনা বিভাগের অন্তর্ভুক্ত সকল জেলার উপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন সমিতির দপ্তর সম্পাদক মিরাজ হোসেন।
অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ ছিল রাফেল ড্র ও ঝুড়িতে বল নিক্ষেপ। পুরষ্কার বিতরনীর মধ্য দিয়ে আনুষ্ঠান শেষ হয়।
নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয় এবং খুলনা বিভাগীয় শিক্ষার্থীদের মধ্যে নতুন এক সম্পর্কে সেতুবন্ধন তৈরি হয়।

শেয়ার করুন...

অন্যান্য...