খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘খুলনা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অব চুয়াডাঙ্গা’( কুসাক) এর নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।এসময় কুসাক এর উপদেষ্টামন্ডলীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আগামী ১ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষার্থী সাকিব শাহরিয়ার হাফিজ সভাপতি এবং রসায়ন ডিসিপ্লিনের শিক্ষার্থী মো: নিরবকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘খুলনা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা’র উদ্যোগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ৪ টায় তিন নম্বর একাডেমিক ভবনে নবীন বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ০৫ ব্যাচের শিক্ষার্থী মো: সজিবুল ইসলাম।এছাড়া অন্যান্য সাবেক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
কুসাক এর কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আসিফ হোসেন,মোছা:নুসরাত জাহান,জিনিয়া আক্তার ফাতেমা, মুনিরা নিশাত মুন,সাদিয়া মেহজাবিন,তামান্না ইয়াসমিন।যুগ্ম-সাধারণ সম্পাদক তনিমা জান্নাত হাসি,মো:হুসাইন, অর্থ সম্পাদক শামিমা ইয়াসমিন প্রিয়াঙ্কা,সহ-অর্থ সম্পাদক মোছাঃ সুমি খাতুন,মোছাঃ মাওয়া তুজ সাদিয়া,মোছাঃ মিম খাতুন; ক্রীড়া সম্পাদক এহসানুল হক অয়ন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মারুফ আহম্মেদ।