1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের সঙ্গে দীর্ঘদিনের গবেষণাভিত্তিক সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে জাপানের নারা ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (NAIST)। বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের তিনজন গ্র্যাজুয়েট এনএআইএসটিতে পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন।

এই সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে আজ রবিবার (১৩ অক্টোবর) খুলনা বিশ্ববিদ্যালয়ে আসেন এনএআইএসটি-এর ভাইস ডিন ও প্রফেসর নাওয়ুকি ইনাগাকি (Naoyuki Inagaki) এবং প্রফেসর ইয়াসুমাসু বেশো (Yasumasa Bessho)। সফরকালে তাঁরা ফার্মেসি ডিসিপ্লিন আয়োজিত এক সেমিনার ও মতবিনিময় সভায় অংশ নেন।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অতিথিদের স্বাগত জানান খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, “আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এনএআইএসটির সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হলে শিক্ষার্থী ও গবেষকরা বৈশ্বিক গবেষণায় অবদান রাখতে পারবেন।”

এসময় এনএআইএসটির প্রতিনিধিরা বলেন, বিশেষ করে বায়োলজিক্যাল সায়েন্স ক্ষেত্রে যৌথ গবেষণা ও একাডেমিক সহযোগিতা বৃদ্ধি করতে তাঁরা আগ্রহী। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, এই সরাসরি মতবিনিময়ের মাধ্যমে আগামীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রক্রিয়া শুরু করা যাবে।

শেয়ার করুন...

অন্যান্য...