1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

স্কুল ক্রিকেটের পাশাপাশি এবার মাদ্রাসা ক্রিকেট চালুর পরিকল্পনা করছে বিসিবি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রিকেটে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আরও খুদে প্রতিভা তুলে আনার লক্ষ্যেই মাদ্রাসায় আলাদা ক্রিকেট টুর্নামেন্ট চালুর পরিকল্পনা করছে বোর্ড।

বিসিবিতে প্রথমবার পূর্ণ মেয়াদে সভাপতি হওয়া আমিনুল ইসলাম বুলবুল গত মঙ্গলবার (৭ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নতুন খবরটি জানান। তিনি বলছেন, স্কুল-কলেজের পাশাপাশি মাদ্রাসাতেও ক্রিকেট ছড়িয়ে দিতে চায় বিসিবি।

মাদ্রাসা ক্রিকেটের গুরুত্ব অনুধাবন করার কারণও ব্যাখ্যা করেন বিসিবি সভাপতি। তিনি আরো বলেন, ‘মাদ্রাসায় এখন লাখ লাখ ছাত্র আছে। তাদেরকে ক্রিকেটের ফ্যান বানাতে এবং সেখান থেকে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট আয়োজনের চিন্তা করছি।’

জানা গেছে, মাদ্রাসায় ১০ ওভারের ক্রিকেট আয়োজিত হতে পারে। আসর থেকে মাগরিবের যে মধ্যবর্তী সময়টুকু পাওয়া যায়, সেই সময়ে এই টুর্নামেন্টগুলো আয়োজনের উদ্দেশ্য রয়েছে।

শেয়ার করুন...

অন্যান্য...