1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মেয়র পদপ্রার্থী আবু রেজা সিদ্দিকী ইমন কে সম্মাননা প্রদান যবিপ্রবিতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে উপাচার্য বরাবর স্মারক লিপি জাবিপ্রবিতে টাঙ্গাইল জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির নেতৃত্বে দুর্জয় ও আকাশ বার্ধক্যের প্যাডেলে জীবনের ভার জরুরি রক্ষণাবেক্ষণ কাজেও নিয়মের বেড়াজালে স্থবিরতা, সংশ্লিষ্টদের তাগিদ নিয়ে প্রশ্ন শিক্ষার্থীদের উদ্বোধনের দুই মাস পরও বন্ধ নোবিপ্রবি ক্যাফেটেরিয়া, ভোগান্তিতে শিক্ষার্থীরা জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, শিক্ষার্থীদের চরম ভোগান্তি টেকসই অবকাঠামো গড়ায় নির্মাণ কেমিক্যালের উদ্ভাবন: AUST-এ ‘একাত্মতার অনুরণন’ সেমিনার জাবিপ্রবিতে গুচ্ছ বি-ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮৫.৬২% নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

৩ ক্যাটাগরিতে বিসিবি নির্বাচনের মনোনয়ন নিলেন ৬০ জন

  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বিসিবির পরিচালক পদে নির্বাচনের জন্য প্রার্থীতার মনোনয়ন নিয়েছেন ৬০ জন। ক্যাটাগরি-১ থেকে নিয়েছেন ২৫ জন। ক্যাটাগরি-২ থেকে নিয়েছেন ৩২ জন আর ক্যাটাগরি-৩ থেকে নিয়েছেন ৩ জন।

তফসিল অনুযায়ী, ২৭ তারিখ ছিল মনোনয়ন সংগ্রহের একমাত্র দিন। সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলেছে এই মনোনয়ন সংগ্রহের কাজ। অনেক প্রার্থীই সশরীরে এসে মনোনয়ন নিয়েছেন। অনেকে নিজে না এসে তার পক্ষের কাউকে দিয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন। সবমিলিয়ে উৎসবমুখর পরিবেশেই হয়েছে মনোনয়ন সংগ্রহের কাজ।


ক্যাটাগরি-১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। এর মধ্যে ঢাকা-৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল ১ জন।  ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছেন ৩২ জন। এছাড়া ক্যাটাগরি-৩ থেকে মনোনয়ন নিয়েছেন ৩ জন।

আলোচিতদের মধ্যে মনোনয়ন কিনেছেন বিসিবির বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু ও বাংলাদেশ দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলটও। মিঠু বি ক্যাটাগরি থেকে এবং পাইলট সি ক্যাটাগরি থেকে মনোনয়ন কিনেছেন।


বি ক্যাটাগরি থেকে পরিচালক পদের জন্য মনোনয়ন কিনেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এর আগে ঢাকার ক্লাব ওল্ড ডিওএইচএস থেকে কাউন্সিলর মনোনীত হয়েছিলেন তিনি। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনয়ন নেয়া বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল লড়বেন ক্যাটাগরি এ থেকে। সভাপতি পদের জন্যও হেভিওয়েট প্রার্থী ধরা হচ্ছে এই দুজনকে।


পরিচালক পদের জন্য মনোনয়ন নিয়েছেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদও। নির্বাচকের চাকরি ছেড়ে এ ক্যাটাগরি থেকে মনোনয়ন কিনেছেন আব্দুর রাজ্জাক। আর কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মনোনয়ন পাওয়া সংগীতশিল্পী আসিফ আকবরও কিনেছেন পরিচালক পদে নির্বাচনের মনোনয়ন।


গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন। ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন এই ক্যাটাগরিতে থাকা ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। এছাড়া এনএসসি থেকে মনোনীত হবেন দুজন পরিচালক।

শেয়ার করুন...

অন্যান্য...