1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নেপালের ঐতিহাসিক জয়

  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে নেপাল। এর ফলে ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল তারা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা মোটেও ভালো হয়নি নেপালের। মাত্র ১২ রানের মধ্যেই দুই ওপেনারের উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর বিপর্যয় সামলে ৫৮ রানের জুটি গড়েন কুশল মাল্লা ও অধিনায়ক রোহিত পাওডেল। এর মধ্যে ৩৮ রান করেন রোহিত একাই। শেষদিকে গুলশান ঝার (২২) ও দীপেন্দ্র সিংয়ের (১৭) ছোট ছোট ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে নেপাল।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই রানআউট হন কাইল মেয়ার্স। আরেক ওপেনার আমির জাঙ্গু পারেননি ইনিংস বড় করতে৷ তার ব্যাট থেকে আসে ২২ বলে ১৯ রান।

তিনে নামা আকিম আগুস্তে ৭ বলে ১৫ রান করেন। ব্যর্থ হন জুয়েল অ্যান্ড্রু। একপর্যায়ে দলীয় ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। এরপর দলের ইনিংসকে এগিয়ে নিতে যেতে চেষ্টা করেছেন নাভিন বিদাইসি ও কেসি কার্টি। শেষ ৫ ওভারে ৭০ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। আর ১৫ বলে ১৬ রান করা কার্টি রানআউট হন।

এরপর জেসন হোল্ডার ব্যর্থ হওয়ার পর হিট উইকেট হয়ে সাজঘরে ফেরেন ২৫ বলে ২২ রান করা নাভিন বিদাইসি। পরে ওয়েস্ট ইন্ডিজের আশা টিকিয়ে রেখেছিলেন আকিল হোসেন ও ফাবিয়েন অ্যালেন। তবে ৯ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক আকিল। শেষ পর্যন্ত আর জয় পাওয়া হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৯ উইকেটে ১২৯ রানে থেমে ম্যাচ হেরেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়নরা।

উল্লেখ্য, এবারই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছে নেপাল। এই জয় আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে নেপালের প্রথম।

সংক্ষিপ্ত স্কোর:

নেপাল: ২০ ওভারে ১৪৮/৮ (ভুর্তেল ৬, আসিফ ৩, রোহিত ৩৮, মাল্লা ৩০, ঝা ২২, দিপেন্দ্রা ১৭, জরা ৯, কামি ৬*, কারান ০, নান্দান ৭*; আকিল ৪-০-১৮-১, হোল্ডার ৪-০-২০-৪, সিমন্ডস ২-০-২৫-০, অ্যালেন ২-০-১৯-০, ম্যাককয় ৪-০-৩৭-০, বিদেইসি ৪-০-২৯-৩)

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১২৯/৯ (মেয়ার্স ৫, জাঙ্গু ১৯, ওগিস ১৫, অ্যান্ড্রু ৫, কার্টি ১৬, বিদেইসি ২২, হোল্ডার ৫, অ্যালেন ১৯, আকিল ১৮, ম্যাককয় ০*; দিপেন্দ্রা ৩-০-২০-১, কারান ৩-০-১৭-১, নান্দান ১-০-৬-১, কামি ৪-০-৪৩-০, রাজবানশি ২-০-৬-১, রোহিত ৩-০-২০-১, ভুর্তেল ৪-০-১৭-২)

ম্যান অব দা ম্যাচ: রোহিত পাউড়েল

শেয়ার করুন...

অন্যান্য...