1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

নকলায় শিক্ষার্থীদের মাঝে প্রায় পাঁচ শতাধিক ফলজ গাছের চারা বিতরণ

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

শাকিব হাসান, জেলা প্রতিনিধি (শেরপুর)।

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের ‘জাগ্রত স্বেচ্ছাসেবী সংগঠন’ এর উদ্যোগে ‘চন্দ্রকোনা কলেজ’ এবং মাদ্রাসা সহ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঁচ শতাধিক ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ (২৫ সেপ্টেম্বর) রোজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ‘জাগ্রত স্বেচ্ছাসেবী সংগঠন’ এর কার্যক্রম শুরু হয়ে দুপুর ৩টা পর্যন্ত চলমান ছিলো। কার্যক্রম পরিচালনায় ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ রাসেল, সহ-সভাপতি মাসুদ রানা ও সাঈদ আহমেদ সহ শাকিব, আতিকুল, ইমন, জিন্নাহ ও সক্রিয় স্বেচ্ছাসেবকগণ।

এধরণের কার্যক্রমকে সাদুবাদ জানিয়েছে অনেক প্রতিষ্ঠানের শিক্ষকগণ এবং বলেছেন পরিবেশ রক্ষা এটি আমাদের সকলের নৈতিক কর্তব্য। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা যদি এখন থেকেই গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলে, তাহলে ভবিষ্যতে একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব টেকসই সমাজ গড়ে উঠবে।

পরিবেশবান্ধব এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা এবং এধরনের কার্যক্রম চলমান রাখার প্রতিশ্রুতি দেন।

শেয়ার করুন...

অন্যান্য...