1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে যবিপ্রবির ১২ পদক্ষেপ নোবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালন ঈদে বাড়ি ফেরা হয়নি যাদের, নিটার প্রশাসনের পক্ষ থেকে প্রীতিভোজের ব্যবস্থা উৎসবের দিনেও যারা অতন্দ্র প্রহরী: বুটেক্স কর্মীদের সাথে উপাচার্যের ঈদ আনন্দ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা ঈদের আনন্দ ভাগাভাগি, মনপুরায় ৭০ অসচ্ছল পরিবারের পাশে ‘স্বপ্ন বুনি ফাউন্ডেশন’ প্রাথমিক শিক্ষায় ভর্তি পরীক্ষা: মানবিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ? জুলাই কালচারাল সেন্টার, বুটেক্সের উদ্যোগে পথশিশুদের ‘মেহেদি উৎসব’ তারুণ্যের চোখে ঈদ: ভালোবাসা, সম্প্রীতি ও মিলনের বহুরঙা অনুভূতি

দুর্গোৎসবের ছুটি শেষে রাকসু নির্বাচনের প্রচারণায় সরগরম প্রার্থীরা

  • প্রকাশিত : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

দুর্গোৎসবের ছুটি শেষে আবারও শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা।

প্রার্থীদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষা চালু হলেও বেশিরভাগ শিক্ষার্থী এখনো ক্যাম্পাসে আসেনি। তাই প্রচারণা কার্যক্রম কিছুটা ধীর গতিতে চলছে। আগামী দু-একদিনে জমজমাট প্রচারণা শুরু হবে বলে জানান তারা।

এদিকে গেল শনিবার রাতে প্রার্থীদের প্রচারণার নতুন সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আগে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নিয়ম থাকলেও এখন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চলবে। আগের মতোই আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে কমিশন।

শেয়ার করুন...

অন্যান্য...