1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মেয়র পদপ্রার্থী আবু রেজা সিদ্দিকী ইমন কে সম্মাননা প্রদান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি
‎প্রতিবেদন: মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় মেয়র পদপ্রার্থী আবু রেজা সিদ্দিকী ইমন-কে জেলা যুব সমাজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলার যুব ও ছাত্রসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার স্টুডেন্ট ফাউন্ডেশনের সভাপতি ও জেলা যুব ইউনিয়নের সদস্য সচিব মোঃ আশরাফুল ইসলাম চৌধুরী আনন্দ,জেলা যুব ইউনিয়নের সদস্য সচিব রিফাত হোসেন, শরীফ হোসেন, জেলা ছাত্রদলের সদস্য সচিব তারেকুল ইসলাম সিয়াম এবং ফাহাদ ফাইটার্সের স্বত্বাধিকারী রুবায়েদ বিন সালাম জিদান সহ আরও অনেকে।
‎বক্তারা তাদের বক্তব্যে বলেন, জনাব আবু রেজা সিদ্দিকী ইমনের এই অর্জনের মাধ্যমে মৌলভীবাজার জেলার আইন অঙ্গন নেতৃত্ব পেয়েছে । তার দক্ষ নেতৃত্ব, সততা ও নিষ্ঠা আইনজীবী সমাজকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
‎সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সম্ভাব্য মেয়র প্রার্থী আবু রেজা সিদ্দিকী ইমন মৌলভীবাজার জেলার বর্তমান সমস্যা, সম্ভাবনা ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত মৌলভীবাজার গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
‎তিনি তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন এবং যুব সমাজের কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি সৎ ও যোগ্য প্রার্থী বাছাই করে জনগণের মূল্যবান ভোট প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
‎অনুষ্ঠান শেষে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত, যা জেলার সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে।

শেয়ার করুন...

অন্যান্য...