1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জাবিপ্রবিতে টাঙ্গাইল জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির নেতৃত্বে দুর্জয় ও আকাশ

  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

মো: ইকরাম মাহমুদ প্রধান
জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) টাঙ্গাইল জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘টাঙ্গাইল জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতি’-এর নতুন কমিটি গঠিত হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) তিনজন শিক্ষক ও একজন প্রশাসনিক কর্মকর্তার সমন্বয়ে গঠিত উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৫২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি প্রকাশিত হয়।

নবগঠিত কমিটির সভাপতি নাইমুর রহমান দুর্জয় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক মো: আকাশ ইসলাম গণিত বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী।

এছাড়াও কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সহ-সভাপতি— সানজিদা ইসলাম, তায়েব হাসান, শামীম আল মামুন, ইসরাত জাহান, সুস্মিতা রায়; যুগ্ম সাধারণ সম্পাদক পদে—আদিব, মুহতারিমা মুমু, আরিফ হোসেন, উষা তাহসিন, রিয়াদ হাসান রুপম, সাদীকুর রহমান; সাংগঠনিক সম্পাদক মো: সাফিন আহমেদ; কোষাধ্যক্ষ নিরব সিকদার; দপ্তর সম্পাদক তানভীর; প্রচার সম্পাদক ইফতেখার ইসলাম সাজ্জাদ৷

নবগঠিত কমিটির সভাপতি নাইমুর রহমান দুর্জয় বলেন, “সবার আস্থা ও ভালোবাসা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আমাদের মূল লক্ষ্য ক্যাম্পাসে টাঙ্গাইলের সকল শিক্ষার্থীকে একতাবদ্ধ করা, তাদের পড়াশোনা-আবাসনসহ সকল ধরনের সমস্যার সমাধানে সহযোগিতা করা এবং সবার কল্যাণে কাজ করা৷ ইনশাআল্লাহ, আমরা একসাথে মিলে সুন্দর ও শক্তিশালী একটি সংগঠন গড়ে তুলব।”

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো: আকাশ ইসলাম বলেন, “আমাদের উদ্দেশ্য একটাই: ক্যাম্পাসে টাঙ্গাইলের সকল শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ করা এবং তাদের পড়াশোনা, আবাসনসহ নানা সমস্যায় পাশে থাকা। ইনশাআল্লাহ, সবাইকে নিয়ে আমরা একটি সুসংগঠিত ও শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলব।”

শেয়ার করুন...

অন্যান্য...