1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জরুরি রক্ষণাবেক্ষণ কাজেও নিয়মের বেড়াজালে স্থবিরতা, সংশ্লিষ্টদের তাগিদ নিয়ে প্রশ্ন শিক্ষার্থীদের

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর আবাসিক শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে দুটি ছাত্র হোস্টেল ও একটি ছাত্রী হোস্টেল। এসব হোস্টেলের সার্বিক পরিবেশ ও সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত কাজ করে যাচ্ছে বলে জানা যায়। তবে কিছু সময়ে সমন্বয়হীনতায় জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রমে ধীরগতির ঘটনাও ঘটছে, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, ছাত্র হোস্টেলের বর্ধিত ভবনের পানির ফিল্টারটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে ছিল। বিশুদ্ধ পানির অভাবে শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহালেও বিষয়টি দ্রুত সমাধান হয়নি। অবশেষে অনেক দেরিতে ফিল্টারটি মেরামতের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যায়।

এদিকে, ছাত্র হোস্টেলের মূল ভবনের নিচতলার পানির ফিল্টারটিও গত এক সপ্তাহ ধরে বিকল রয়েছে। এ বিষয়ে নিটার সাংবাদিক সমিতির প্রতিনিধি সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করলে তারা জানান, ফিল্টার নষ্ট হওয়ার বিষয়ে তারা অবগত নন এবং তাদের কাছে এ সংক্রান্ত কোনো লিখিত চাহিদাপত্র জমা পড়েনি। তবে শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, তারা প্রায় এক সপ্তাহ আগেই হোস্টেল সংশ্লিষ্টদের মৌখিকভাবে সমস্যাটি অবহিত করেছিলেন।

শিক্ষার্থীরা মনে করছেন, শুধুমাত্র লিখিত প্রক্রিয়ার উপর নির্ভরশীলতা জরুরি সমস্যার সমাধানকে বিলম্বিত করছে। তাদের দাবি, এ ধরনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজগুলো যেন আমলাতান্ত্রিক জটিলতায় আটকে না পড়ে, বরং দ্রুততার সাথে বাস্তবায়ন করা হয়। এ প্রসঙ্গে কয়েকজন শিক্ষার্থী বলেন, “বিশুদ্ধ পানির মতো মৌলিক সুবিধা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বারবার জানানোর পরও যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তা আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যাহত করে।”

এমতাবস্থায়, শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রত্যাশা—জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রমে দ্রুততা ও কার্যকর তদারকি নিশ্চিত করার।

শেয়ার করুন...

অন্যান্য...