1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মেয়র পদপ্রার্থী আবু রেজা সিদ্দিকী ইমন কে সম্মাননা প্রদান যবিপ্রবিতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে উপাচার্য বরাবর স্মারক লিপি জাবিপ্রবিতে টাঙ্গাইল জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির নেতৃত্বে দুর্জয় ও আকাশ বার্ধক্যের প্যাডেলে জীবনের ভার জরুরি রক্ষণাবেক্ষণ কাজেও নিয়মের বেড়াজালে স্থবিরতা, সংশ্লিষ্টদের তাগিদ নিয়ে প্রশ্ন শিক্ষার্থীদের উদ্বোধনের দুই মাস পরও বন্ধ নোবিপ্রবি ক্যাফেটেরিয়া, ভোগান্তিতে শিক্ষার্থীরা জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, শিক্ষার্থীদের চরম ভোগান্তি টেকসই অবকাঠামো গড়ায় নির্মাণ কেমিক্যালের উদ্ভাবন: AUST-এ ‘একাত্মতার অনুরণন’ সেমিনার জাবিপ্রবিতে গুচ্ছ বি-ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮৫.৬২% নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

উদ্বোধনের দুই মাস পরও বন্ধ নোবিপ্রবি ক্যাফেটেরিয়া, ভোগান্তিতে শিক্ষার্থীরা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ০৫ ফেব্রুয়ারি উদ্বোধন করা হলেও দুই মাস পেরিয়ে গেলেও এখনো তা চালু হয়নি। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী।
এর আগে প্রায় নয় মাস বন্ধ থাকার পর কালের কণ্ঠ মাল্টিমিডিয়া-তে প্রতিবেদন প্রকাশের প্রেক্ষিতে তড়িঘড়ি করে ক্যাফেটেরিয়ার উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনের দিন চেয়ার-টেবিল ছাড়া ভেতরে খাবার প্রস্তুত বা বিক্রির কোনো কার্যক্রম ছিল না। এরপর কেটে গেছে আরও দুই মাস, কিন্তু এখনো খাবার পরিবেশন শুরু হয়নি।
ক্যাফেটেরিয়া চালু না থাকায় শিক্ষার্থীদের বাধ্য হয়ে ক্যাম্পাসের টং দোকান ও বাইরের হোটেলগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে। এতে যেমন বাড়ছে অতিরিক্ত ব্যয়, তেমনি স্বাস্থ্যসম্মত খাবার নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।
সমাজকর্ম বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ক্যাফেটেরিয়া চালু না হওয়ায় আমরা প্রয়োজনীয় খাবার থেকে বঞ্চিত হচ্ছি। দ্রুত এটি চালুর উদ্যোগ নেওয়া উচিত।”
সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০২২–২৩ সেশনের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন রিমন বলেন, “নতুন ক্যাফেটেরিয়া নির্মাণের আশ্বাস থাকলেও দীর্ঘ সময়েও তা বাস্তবায়ন হয়নি। পরে পুরনো ক্যাফেটেরিয়াটি সংস্কার করে উদ্বোধন করা হলেও এখনো চালু করা হয়নি। আমরা দ্রুত কার্যকর উদ্যোগ প্রত্যাশা করি।”
এদিকে ক্যাফেটেরিয়ার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘মায়া ক্যাটারিং’-এর ম্যানেজার রাকিব হোসেন বলেন, “প্রশাসন আমাদেরকে টেন্ডার অনুযায়ী সব আসবাবপত্র বুঝিয়ে দেয়নি। এছাড়া গ্যাসের লাইনে চাপ এত কম যে রান্না করা সম্ভব হচ্ছে না। বিষয়গুলো আমরা প্রশাসনকে জানিয়েছি। সমস্যা সমাধান হলে ২/১ দিনের মধ্যেই খাবার বিক্রি শুরু করা সম্ভব হবে।”
এ বিষয়ে নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, “ঈদের ছুটির পর ক্যাফেটেরিয়া বন্ধ রয়েছে—এ বিষয়টি আমার জানা ছিল না। আজ বিষয়টি জানার পর আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত ক্যাফেটেরিয়া চালুর নির্দেশ দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বে দুই মাসের মধ্যে ক্যাফেটেরিয়া চালুর প্রতিশ্রুতি দিলেও দীর্ঘ সময় পার হওয়ার পরও তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। দ্রুত ক্যাফেটেরিয়া চালু করে তাদের ভোগান্তি নিরসনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন...

অন্যান্য...