1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জাবিপ্রবিতে গুচ্ছ বি-ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮৫.৬২%

  • প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

মো: ইকরাম মাহমুদ প্রধান
জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বি-ইউনিট ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, জাবিপ্রবি কেন্দ্রে বি-ইউনিটে মোট ২,২০৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১,৮৮৮ জন। ফলে উপস্থিতির হার দাঁড়ায় ৮৫.৬২ শতাংশ, যা সামগ্রিকভাবে সন্তোষজনক বলে মনে করছে কর্তৃপক্ষ।

শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিভাবকদের বসার জন্য অভিভাবক শেড নির্মাণ করা হয় এবং বিভিন্ন বিভাগ ও সংগঠনের পক্ষ থেকে হেল্পডেস্ক স্থাপন করা হয়, যা পরীক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান সন্তোষ প্রকাশ করে বলেন,
“গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষার ইতিবাচক দিকগুলো আমাদের সামনে আরও জোরালোভাবে তুলে ধরা প্রয়োজন। দেশব্যাপী ২০টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে এই পদ্ধতি চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি অনেকাংশে কমেছে। এতে যেমন আর্থিক সাশ্রয় হচ্ছে, তেমনি সময়ও বাঁচছে। তাই জিএসটি পদ্ধতির প্রতি আমাদের আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। ভবিষ্যতে আরও কোনো বিশ্ববিদ্যালয় এই ব্যবস্থায় যুক্ত হতে চাইলে তাদের স্বাগত জানানো উচিত।”

তিনি আরও বলেন, সার্বিকভাবে সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে পরিচালিত গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা বর্তমানে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটি সময়োপযোগী, ব্যয়-সাশ্রয়ী এবং কার্যকর পদ্ধতি হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত হচ্ছে।

শেয়ার করুন...

অন্যান্য...