1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

খুবি ছাত্রী নিহতের ঘটনায় গাড়ি জব্দ, চালক পলাতক

  • প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

খুবি প্রতিনিধি

মো: ফাহাদ হোসেন সাজিদ

প্রাইভেট কারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় কারটি শনাক্ত করেছে পুলিশ, তবে চালক এখনও পলাতক রয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার পর ঘটনাস্থল থেকে গাড়িটির চাকার রিং কভার সংগ্রহ করা হয়। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নীল রঙের প্রাইভেট কারটি শনাক্ত করা সম্ভব হয়েছে। ইতোমধ্যে গাড়িটি জব্দ করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তবে চালক পলাতক থাকায় তার পরিচয় শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে, ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। তারা দোষীর দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এ ঘটনায় মামলা দায়ের করে সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছে।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় খুলনা নগরীর জেলা পরিষদ ভবনের সামনে একটি প্রাইভেট কারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার নিহত হন।

শেয়ার করুন...

অন্যান্য...