1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

পরিবর্তনের প্রত্যাশা নিয়ে নতুন ব্যবস্থাপনায় পুনরায় চালু নিটারের ডাইনিং ব্যাবস্থা

  • প্রকাশিত : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ আজ পহেলা এপ্রিল থেকে নতুন উদ্যমে পুনরায় চালু হয়েছে ছাত্র ও ছাত্রী হোস্টেলের ডাইনিং ব্যবস্থা। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও প্রয়োজন বিবেচনায় শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত তত্বাবধানে ও পরিচালনায় এই ডাইনিং কার্যক্রম চালু করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডাইনিং কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের খাবার সংক্রান্ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। নতুন করে চালু হওয়া ডাইনিংয়ে স্বাস্থ্যসম্মত ও সাশ্রয়ী মূল্যে খাবার সরবরাহের আশ্বাস দেওয়া হয়েছে।ডাইনিং এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতোমধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে ১৫ সদস্যবিশিষ্ট ক্যান্টিন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে ডাইনিং কার্যক্রম শুরু হয়। এ সময় নিটারের সম্মানিত ডিরেক্টর জনাব ড. মোঃ আশেকুল আলম রানা ডাইনিং পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে তিনি ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি খাবারের গুণগত মান ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে, সাশ্রয়ী মূল্যে শিক্ষার্থীদের খাবার সরবরাহ করার ব্যাপারে পরামর্শ দেন।

একাধিক শিক্ষার্থী জানান, ডাইনিং চালু হওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা অনেকটাই সহজ হবে এবং তারা আশা প্রকাশ করেন, নিয়মিতভাবে মানসম্মত খাবার নিশ্চিত করা হবে। ক্যান্টিন ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের সাথে কথা বললে তারা জানান, শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। তাই শিক্ষার্থীদের থেকে নিয়মিত ফিডব্যাক নিয়েই তারা তাদের ভবিষ্যত পরিকল্পনা সাজাতে চান। প্রসঙ্গত, বিভিন্ন কারণে গত কয়েক বছর ধরে নিটারের ডাইনিং ব্যবস্থা বন্ধ ছিল। পুনরায় চালুর মাধ্যমে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন...

অন্যান্য...