1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

ঈদে বাড়ি ফেরা হয়নি যাদের, নিটার প্রশাসনের পক্ষ থেকে প্রীতিভোজের ব্যবস্থা

  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

ঈদ মানেই আনন্দ, পরিবার আর আপনজনদের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত। সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর শিক্ষার্থীরাও এর ব্যতিক্রম নন। ঈদের ছুটিতে প্রায় সব শিক্ষার্থীই ফিরে গেছেন নিজ নিজ বাড়িতে, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে। ছুটি শেষে আবারও প্রাণচঞ্চল হয়ে উঠবে তাদের প্রিয় ক্যাম্পাস।

তবে সবার ভাগ্যে এই আনন্দময় সময়টি জোটেনি। এই ঈদেও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন নয়জন নিরাপত্তা প্রহরী। পাশাপাশি পানি ও বিদ্যুৎসহ জরুরি সেবার দায়িত্বে নিয়োজিত রয়েছেন আরও কয়েকজন কর্মী। পরিবারের কাছ থেকে দূরে থেকেও তারা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, যেন ক্যাম্পাস থাকে নিরাপদ ও সচল।

ঈদের দিন নিটার প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য সকালে নাস্তা এবং দুপুরে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয় দায়িত্বে থাকা এসব কর্মীদের জন্য। মূলত যারা ঈদের ছুটিতে বাড়ি যেতে পারেননি এবং দায়িত্ব পালন করছেন, তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

পরিবার থেকে দূরে থাকলেও এই আয়োজনের মাধ্যমে তারা ক্যাম্পাসেই নিজেদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

শেয়ার করুন...

অন্যান্য...