1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব রাজনগরের নতুন কমিটি গঠন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজনগর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব রাজনগর (পুসার)-এর ২য় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সংগঠনটির অফিসিয়াল নোটিশে এ কমিটি প্রকাশ করা হয়।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ আয়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী নুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রাবণী দেব (সিকৃবি), হৃদয় নাইডু (জাককানইবি) ও অন্তু কালোয়ার (শাবিপ্রবি),। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক এম. মহসিন (শাবিপ্রবি) ও সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহাদাত হোসেন নাবিল (শাবিপ্রবি) দায়িত্ব পেয়েছেন।

নবনির্বাচিত সভাপতি মোঃ আয়নুল ইসলাম বলেন, “রাজনগর উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া সকল শিক্ষার্থীদের প্লাটফর্ম হিসেবে আমরা উপজেলার শিক্ষা,সংস্কৃতি ও মানবিক উন্নয়নে একসঙ্গে কাজ করবো, যাতে রাজনগর উপজেলা আরও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে।”

উল্লেখ্য, রাজনগর উপজেলার শিক্ষা ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে ‘পুসার’ পথচলার শুরু করে এখন পর্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা রেখে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমেও মানবতা ও মানবিকতার আলো ছড়াচ্ছে। ‘পুসার’ বিশ্বাস করে শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন হলেই রাজনগর সমৃদ্ধ উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।

শেয়ার করুন...

অন্যান্য...