1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

মৃত্যুর পর এলো সাফল্যের সংবাদ, আইনজীবী হিসেবে উত্তীর্ণ খুবির রাকিব

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

খুবি প্রতিনিধি

মো: ফাহাদ হোসেন সাজিদ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের ২০১৭–১৮ সেশনের শিক্ষার্থী রাকিব হাসান ক্যান্সারে মারা যাওয়ার পর আইনজীবী হিসেবে উত্তীর্ণ হয়েছেন। গত ১৫ মার্চ বার কাউন্সিলের ভাইভা পরীক্ষার ফল প্রকাশিত হলে উত্তীর্ণদের তালিকায় তার নাম আসে। তবে নিজের এই সাফল্যের খবরটি জানা হয়ে ওঠেনি তার।

দীর্ঘদিন ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর গত ২২ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে ঢাকার আহছানিয়া মিশন ক্যানসার ও জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন রাকিব।

সহপাঠীদের জানানো তথ্য অনুযায়ী, গত বছরের ২৫ অক্টোবর বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করলে তাতে উত্তীর্ণ হওয়ার খবর তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন। সে সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পরবর্তীতে তিনি ভাইভা পরীক্ষায়ও অংশ নেন। আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে তিনি সেই ধাপ অতিক্রম করতে চেয়েছিলেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস ভাইভা দেওয়ার কিছুদিন পরই ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে পরাজিত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

শেয়ার করুন...

অন্যান্য...