1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত মোহাম্মদ আবু রেজা সিদ্দিকী ইমন, কার্যনির্বাহী কমিটি নির্বাচন–২০২৬ সম্পন্ন

  • প্রকাশিত : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি

আশরাফুল ইসলাম চৌধুরী আনন্দ
মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি নির্বাচন–২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রোববার ১৫ মার্চ ভোটগ্রহণ ও গণনার পর সভাপতি পদে মোঃ মকবুল হোসেন এবং একক সংখ্যাগরিষ্ঠতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু রেজা সিদ্দিকী ইমন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু রেজা সিদ্দিকী ইমন বাংলাদেশ যুব ইউনিয়ন, মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ইমনকে এই পদে নির্বাচিত হওয়ায় আইনজীবী মহলে এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক আনন্দ ও সাড়া পড়েছে। তিনি নির্বাচনের পর বারের সকল কর আইনজীবী, শুভাকাঙ্ক্ষী এবং যারা দোয়া, আশীর্বাদ ও ভোট দিয়ে সমর্থন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ইমন সকলকে সঙ্গে নিয়ে সংগঠনের উন্নয়ন, আইনজীবীদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার করেছেন।

এছাড়া সহ-সভাপতি পদে মোঃ বদরুল হোসেন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদে মির্জা ছয়েফ উদ্দিন বেগ ও বিশ্বনাথ ভট্টাচার্য্য, কোষাধ্যক্ষ পদে আবু নাসের মোঃ জাকারিয়া এবং পাঠাগার সম্পাদক পদে বিমলেন্দু সেন নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ আশরাফুল ইসলাম, মোঃ ফয়জুল করিম ময়ূন, মোঃ মগনু মিয়া, বিদ্যা প্রসাদ ভট্টাচার্য্য এবং মোঃ দেলোয়ার হোসেন দেলবী।

নির্বাচনে মোট ৫৬ জন ভোটারের মধ্যে ৫৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে সরাসরি ভোট ছিল ৪৩টি এবং অনলাইন/পোস্টাল ভোট ছিল ১২টি।

নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেছেন প্রধান নির্বাচন কমিশনার মাহমুদুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন নিলিমেষ ঘোষ ও মোঃ এবাদুর রহমান।

শেয়ার করুন...

অন্যান্য...