1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

ঢাকাস্থ যবিপ্রবির এল্যামনাইদের ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

সাব্বির রহমান রাব্বীল

যবিপ্রবি প্রতিনিধি

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ঢাকাস্থ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) ঢাকার শেওড়াপাড়ায় অবস্থিত ফুড রেইল রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“বন্ধু, সিনিয়র, জুনিয়রসহ সকল প্রাণের মানুষগুলোর সাথে পদচারণায় রোমাঞ্চিত হয়ে ওঠে হাজারো স্মৃতি” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ ইফতার ও মিলনমেলা অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত যবিপ্রবির বিভিন্ন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কারিমুল ইসলাম, সাধন কুমার, শুভাশিস ভৌমিক, সুব্রত বিশ্বাস, আনজুম হাসান, আল-আমিন বিপু, আশরাফুল আলম এবং শাহেদ জামান। এছাড়া মাহবুবুর রহমান, জাহাঙ্গীর আলম, পিয়াস, রায়হান, নাজমুল হুদা, এবং জোবায়ের রনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির অ্যাপ্লাইড সায়েন্স অনুষদের ডিন ও সিডিএম বিভাগের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান রোমেল।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে শুরু করে সর্বশেষ চলমান ব্যাচ পর্যন্ত প্রায় প্রতি ব্যাচ থেকেই শিক্ষার্থীদের সত্বঃফূর্ত অংশগ্রহণ এটাকে দারুণভাবে সফল করে তুলেছে। প্রতিবছরের মতো এ ধরনের মিলনমেলা ও ইফতার আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।

শেয়ার করুন...

অন্যান্য...