1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

অমর একুশে বইমেলায় খুবি সাবেক শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’

  • প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

খুবি প্রতিনিধি

মো: ফাহাদ হোসেন সাজিদ
অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে তরুণ কবি ও গবেষক সাইফুল্লাহ মুনছুরের প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’। ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা দাঁড়িকমা প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে। মেলায় প্রকাশনাটির ৮৯৭-৮৯৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

বর্তমানে উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত সাইফুল্লাহ মুনছুর খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের ১৮ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পিএইচডি ফেলো হিসেবে গবেষণারত আছেন। দীর্ঘ একাডেমিক ও গবেষণা ব্যস্ততার পাশাপাশি সৃজনশীল সাহিত্যে তার এই আত্মপ্রকাশ পাঠকমহলে বেশ কৌতূহল সৃষ্টি করেছে।

কাব্যগ্রন্থটির নামকরণ প্রসঙ্গে কবি জানান, এখানে কারফিউ কেবল রাজনৈতিক প্রেক্ষাপটে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের হৃদয়ের গভীর স্তরেও নেমে আসে। গ্রন্থটির কবিতাগুলো ব্যক্তির মনস্তাত্ত্বিক ভাঙন, বিরহ এবং স্মৃতি-বিস্মৃতির সমান্তরালে সমকালীন রাজনৈতিক বাস্তবতার এক শৈল্পিক দলিল হয়ে উঠেছে। এখানে প্রেম ও ভালোবাসা কেবল ব্যক্তিপর্যায়ে সীমাবদ্ধ না থেকে একটি জনপদের দীর্ঘশ্বাস এবং দেশের সামগ্রিক কণ্ঠস্বর হিসেবে প্রতিফলিত হয়েছে।

নিজের প্রথম কাব্যগ্রন্থ সম্পর্কে সাইফুল্লাহ মুনছুর বলেন, কবিতা হলো ব্যক্তির স্বতঃস্ফূর্ত অনুভূতির শৈল্পিক প্রকাশ। এই অনুভূতি একান্তই পাঠকের নিজস্ব এবং তার এই গ্রন্থটি পাঠকের সেই গভীর হৃদয়ানুভূতিকে ধারণ করার চেষ্টা করেছে।

একজন পিএইচডি গবেষক ও শিক্ষক হিসেবে সাইফুল্লাহ মুনছুরের এই কাব্যপ্রয়াস সমকালীন বাংলা কবিতায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সাহিত্য সংশ্লিষ্টরা।

শেয়ার করুন...

অন্যান্য...