1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

মেরিটাইম ইউনিভার্সিটি পৌঁছে গেলো PMCC এর গ্র্যান্ড ফাইনালে।

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

মাহবুবুর রহমান

বিএমইউ প্রতিনিধি

দেশের অন্যতম বড় ই-স্পোর্টস প্রতিযোগিতা ‘পাবজি মোবাইল ক্যাম্পাস চ্যাম্পিয়নশিপ (PMCC) বাংলাদেশ ২০২৬ স্প্রিং’-এর গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির একটি দল। দেশের অসংখ্য দলের সঙ্গে লড়াই করে অনলাইন কোয়ালিফায়ার, রাউন্ড অব ৮০ ও সেমিফাইনালসহ প্রতিটি ধাপে চমৎকার পারফরম্যান্স দেখিয়ে তারা এই সাফল্য অর্জন করেছে।

মেরিটাইম ইউনিভার্সিটির প্রতিনিধিত্বকারী এই দলের সদস্যরা হলেন আল আমিন তালুকদার, সাইফ হাসান, আরাফাত সিদ্দিক এবং যোবায়ের রহমান আবির। KRAFTON, Level Infinite এবং GOAT ESPORTS আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের শীর্ষ ১৬টি বিশ্ববিদ্যালয়ের দল গ্র্যান্ড ফাইনালে লড়বে। দুই দিনের এই চূড়ান্ত লড়াইয়ে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ১ লক্ষ টাকা পুরস্কার।

দলের সদস্যরা জানান, শুরুতে প্রস্তুতির কিছুটা ঘাটতি থাকলেও দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা ফাইনালে উঠতে সক্ষম হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সাফল্য ক্যাম্পাসে ব্যাপক প্রশংসিত হচ্ছে এবং নতুন প্রজন্মের কাছে ই-স্পোর্টসকে আরও জনপ্রিয় করে তুলবে বলে আশা করা হচ্ছে। প্রতিযোগিতার প্রতিটি ম্যাচ ‘PUBG Mobile Official Bangladesh’ ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হচ্ছে।

শেয়ার করুন...

অন্যান্য...