1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জাবির ভাসানী হল সংসদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

রামিন কাউছার

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হল সংসদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেল ৬টায় ভাসানী হল প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর, হল প্রাধ্যক্ষ, জাকসুর ভিপি , জিএস, হল সংসদের নেতৃবৃন্দসহ হলের শিক্ষার্থীরা।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হল সংসদের ভিপি আব্দুল হাই স্বপন বলেন, বিগত সময়ে মওলানা ভাসানী হলের সকল শিক্ষার্থীকে নিয়ে একসঙ্গে ইফতার মাহফিল তেমন অনুষ্ঠিত হয়নি। হল সংসদ গঠনের পর এই প্রথম হলের সিনিয়র-জুনিয়র মিলে সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো মওলানা ভাসানী হল ছাত্র সংসদের উদ্যোগে। আশা করি ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
জিএস বলেন, পবিত্র রমজান উপলক্ষে মওলানা ভাসানী হল সংসদ হলের সকল শিক্ষার্থীকে নিয়ে সম্মিলিত ইফতার আয়োজন করেছে। অনুষ্ঠানে হলের অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। ছাত্র সংসদের মাধ্যমে হলের শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করার প্রচেষ্টা সবসময় ছিল আমাদের, আশা করি ভবিষ্যতেও থাকবে।

শেয়ার করুন...

অন্যান্য...