1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

শিক্ষার্থীদের হাতে ঈদ সালামি তুলে দিলেন যবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষকরা

  • প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬

সাব্বির রহমান রাব্বীল

যবিপ্রবি প্রতিনিধি

বিভাগের শিক্ষার্থীদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানাতে নান্দনিক ডিজাইনের শুভেচ্ছা কার্ড এবং কার্ডের উপর সালামি সংযুক্ত করে ঈদ উপহার দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষকরা। শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে এ ব্যতিক্রমী উদ্যোগ নেন বিভাগের শিক্ষকগণ।

রবিবার (৮ মার্চ) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) তৃতীয় তলায় ইফতার পরবর্তী সময়ে সকল বর্ষের শিক্ষার্থীদের হাতে এ উপহার তুলে দেওয়া হয়।

ঈদ কার্ড ও ঈদ সালামি পেয়ে তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান বলেন, বরাবরই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যান্যদের থেকে সি এস ই ডিপার্টমেন্ট অনন্য। সকল কার্যক্রমেই যার প্রতিফলন ঘটে। এবারও এর ব্যত্তয় ঘটেনি। এতো অল্প সময়ের মধ্যে, ক্লাস ল্যাবের ভিতরেও এতো মনোমুগ্ধকর আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। এই ধরনের আয়োজন শিক্ষক – শিক্ষার্থীর মেলবন্ধনকে আরও দৃঢ় করবে বলে আমি মনে করি।

দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থী মিনহাজুল ইসলাম নাবিল বলেন, ঈদের আগে আমাদের ডিপার্টমেন্ট থেকে ঈদ সালামি পেলাম। ছোট একটা বিষয় মনে হলেও এই ধরনের উদ্যোগ আসলে অনেক বড় একটা অনুভূতি তৈরি করে। বিশ্ববিদ্যালয়ের ব্যস্ত ক্লাস, অ্যাসাইনমেন্ট, ল্যাব,সিটি আর নানা চাপের মাঝেও ডিপার্টমেন্ট যে শিক্ষার্থীদের কথা এভাবে ভাবে, সেটা সত্যিই ভালো লাগার মতো। এমন উদ্যোগ সব জায়গায় দেখা যায় না, তাই বিষয়টা আমাদের জন্য আরও স্পেশাল। এমন ছোট ছোট বিষয়ই একটা ডিপার্টমেন্টকে আলাদা করে দেয় এবং নিজের ডিপার্টমেন্টের প্রতি একটা আলাদা গর্বও কাজ করে।

প্রথম বর্ষের শিক্ষার্থী আল-আমিন বলেন, ডিপার্টমেন্টের ইফতার মাহফিল ছিল। ইফতার সামনে নিয়ে বসে আছি, তখন একটি ছোট্ট মুহূর্ত আমার মনে বড় একটা অনুভূতি তৈরি করেছে। হঠাৎ করে পাওয়া ঈদের সালামি শুধু একটি উপহার নয়, বরং বিভাগের ভালোবাসা, আন্তরিকতা আর আপন ভাবের প্রকাশ। বিশ্ববিদ্যালয় জীবনে এমন ছোট ছোট মুহূর্তই এক সময় সুন্দর স্মৃতি হয়ে থাকে। সম্মানিত শিক্ষক ও বিভাগের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই ভালোবাসা আর দোয়া নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান জানান, আমরা শিক্ষার্থীদের অভিভাবক। ঈদের সময়ে অভিভাবকদের কাছ থেকে ঈদ সালামি ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয়। আমরা আমাদের সিএসই বিভাগের শিক্ষার্থীদের এবার ঈদে সামান্য সালামি দেওয়ার মাধ্যমে তাদের ঈদকে আনন্দিত করার চেষ্টা করেছি মাত্র।

শেয়ার করুন...

অন্যান্য...