1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

জাবির সালাম-বরকত হলে ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬

রামিন কাউছার

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সালাম-বরকত হলে পবিত্র মাহে রমজান উপলক্ষে হল ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিকেল ৬টায় সালাম-বরকত হল প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হল প্রভোস্টসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হল ছাত্রদলের সভাপতি মো. সাইদুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার। আজ আমরা এই পবিত্র ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে মহান আল্লাহর দরবারে আমাদের প্রাণপ্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
শহীদ সালাম-বরকত হলের সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক ক্যাম্পাস গড়তে বদ্ধপরিকর। আজকের এই ইফতার মাহফিল আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। আমরা বিশ্বাস করি, দেশনেত্রীর দেখানো পথেই দেশে গণতন্ত্রের সূর্য উদিত হবে।

হল প্রভোস্ট মো. আব্দুল হালিম বলেন, “ধন্যবাদ তোমাদের সবাইকে। আজ শহীদ সালাম-বরকত হলে জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত। অত্যন্ত সুন্দর, সুচারু ও শান্তিপূর্ণভাবে এই ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে। ইফতারে যারা অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ জানাই এবং যারা আয়োজন করেছে তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সালাম-বরকত হলের সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানাই আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমি তোমাদের সাফল্য কামনা করি এবং পবিত্র রমজানের পবিত্রতা কামনা করি। ধন্যবাদ।”

শেয়ার করুন...

অন্যান্য...