1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জাবি স্পোর্টস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬

রামিন কাউছার

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের পক্ষ থেকে ক্রীড়া সংশ্লিষ্ট সকলকে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে ইফতার করানো হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ১৩১ নম্বর কক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষকবৃন্দ, জাকসুর ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ এবং স্পোর্টস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
স্পোর্টস ক্লাবের সভাপতি আরশাদ হাবিব বিশাল বলেন, “আজ জাবি স্পোর্টস ক্লাবের ইফতার মাহফিল আয়োজন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। সামনে নতুন কমিটি আসছে, আর আমাদের বিশ্বাস নতুন নেতৃত্বের মাধ্যমে এই ক্লাব আরও শক্তিশালী ও সংগঠিত হবে।
আমাদের মূল লক্ষ্য হলো এই ক্লাবকে এমন একটি প্ল্যাটফর্মে পরিণত করা, যেখানে সব ধরনের গেমসের খেলোয়াড়রা একসঙ্গে নিজেদের জায়গা খুঁজে পাবে। খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়; এটি আমাদের ঐক্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।”
তিনি আরও বলেন, “আজকের এই ইফতার সেই ঐক্যেরই একটি সুন্দর উদাহরণ, যেখানে সিনিয়র-জুনিয়র সবাই একসঙ্গে মিলিত হয়েছি। আশা করি ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে এবং আমরা সবাই মিলে জাবি স্পোর্টস ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব।
ঐক্য, নেতৃত্ব ও খেলাধুলার চেতনা নিয়েই এগিয়ে যাক জাবি স্পোর্টস ক্লাব।”
অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা ঐক্য, নেতৃত্ব ও খেলাধুলার চেতনা নিয়ে ভবিষ্যতে সংগঠনটিকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন...

অন্যান্য...