1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

যবিপ্রবি চেস ক্লাবের নেতৃত্বে মাহীদ-আবিদ

  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬

সাব্বির রহমান রাব্বীল

যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) চেস ক্লাবের ২০২৫–২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইএসটি বিভাগের শিক্ষার্থী মাহীদুল হক মাহীদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আবিদ আজিজুর রহমান।

২৮ শে ফেব্রুয়ারি (শনিবার) এই কমিটির গঠন করা হয় ‌।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি তৌহিদ হাসান নিশান, যুগ্ম সাধারন সম্পাদক এস এম এইচ ইরফান, কোষাধ্যক্ষ মুশফিকুর আলম মুহিত, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল হাসান নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ হোসেন, অফিস সচীব মোঃ সানজিদ আলম খান, প্রচার সম্পাদক রোহান বিন জাহান সালভি।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আবিদ আজিজুর রহমান বলেন, আমাদের চেস ক্লাবকে আমি শুধু একটি সাধারণ ক্লাব হিসেবে দেখি না; আমি এটিকে কৌশল, শৃঙ্খলা ও বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে প্রতিটি সদস্য নিজের চিন্তাশক্তি ও কৌশলগত দক্ষতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। সামনে আমরা নিয়মিত টুর্নামেন্ট, প্রশিক্ষণ সেশন ও প্রতিযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে ক্লাবকে আরও গতিশীল করে তুলব। আমরা চাই আমাদের ক্লাব এমন একটি জায়গা হয়ে উঠুক, যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, শেখার সুযোগ থাকবে, এবং প্রতিটি চালের মধ্যেই থাকবে আত্মবিশ্বাস ও দৃঢ়তা। সবার ঐক্য ও পরিশ্রমের মাধ্যমে আমরা এই ক্লাবকে এমন একটি অবস্থানে নিয়ে যেতে চাই, যা সম্মান ও দক্ষতার জন্য আলাদা করে পরিচিত হবে।

শেয়ার করুন...

অন্যান্য...