1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

বাঁধন বুটেক্স ইউনিটের ইফতার ও দোয়া মাহফিল, মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝেও ইফতার পরিবেশন

  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬

মো. হাসিবুর রহমান

বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন বুটেক্স ইউনিটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে মাদ্রাসার ৩৫ জন এতিম শিক্ষার্থীদের মাঝেও ইফতারের পরিবেশন করা হয়।

শুক্রবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, সাধারণ শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য ড. মো. জুলহাস উদ্দিন, আইইবি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি প্রকৌশলী এটিএম শামসুদ্দিন খান, আইটিইটি’র সদস্য সচিব প্রকৌশলী মো. এনায়েত হোসেন, বাঁধন বুটেক্স ইউনিটের উপদেষ্টামণ্ডলী এবং বাঁধন, ঢাকা উত্তর জোনের সভাপতি নাঈম উদ্দিন তৌকির। অনুষ্ঠানটি বাঁধন বুটেক্স ইউনিট সভাপতি পিয়াল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন মারুফের সঞ্চালনায় পরিচালিত হয়।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিন বাঁধনের রক্তদান কার্যক্রমকে একটি মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, সমাজের কল্যাণে এ ধরণের স্বেচ্ছাসেবী কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রক্তদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এসব কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করার আহ্বান জানান।

আইইবি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম বলেন, “আমি কয়েকবার বাঁধনের মাধ্যমে উপকৃত হয়েছি।” সেই সাথে তিনি উল্লেখ করেন, বাঁধন মানবতার সেবায় নিয়োজিত এবং তাদের কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি প্রকৌশলী এটিএম শামসুদ্দিন খান বাঁধনকে একটি কল্যাণমুখী সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, “এটি শুধু রক্তদান কার্যক্রমেই সীমাবদ্ধ নয়; সংগঠনটি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে। তিনি বাঁধনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।”

আইটিইটি’র সদস্য সচিব প্রকৌশলী মো. এনায়েত হোসেন বলেন, “আইটিইটি’র সদস্যরা বাঁধনের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন। আইটিইটির পক্ষ থেকে বাঁধনকে ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সংগঠনটি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে।”

ইফতার ও দোয়া মাহফিল সম্পর্কে বাঁধন বুটেক্স ইউনিটের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন মারুফ বলেন, “প্রায় ৫০০ জন মানুষের অংশগ্রহণে আজকের আয়োজন প্রাণবন্ত হয়ে উঠেছে। পবিত্র রমজানের সহমর্মিতা ও মানবিকতার চেতনাকে ধারণ করেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বাঁধন বুটেক্স ইউনিট মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাঁধন বুটেক্স ইউনিটের সভাপতি পিয়াল আহমেদ উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সবশেষে বুটেক্স কেন্দ্রীয় মসজিদের ইমামের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...

অন্যান্য...