1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

জাবিতে প্রাণরসায়ন সংসদের ইফতার মাহফিল ও কুরআনের অনুবাদ-তাফসীর পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬

রামিন কাউছার

জাবি প্রতিনিধি


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন “প্রাণরসায়ন সংসদ”-এর আয়োজনে ইফতার মাহফিল, পবিত্র কুরআনের অনুবাদ ও তাফসীর পাঠ প্রতিযোগিতা এবং ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ১৩১ নম্বর কক্ষে (গ্যালারি) এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিকাল চারটায় অনুষ্ঠিত হয় পবিত্র কুরআনের অনুবাদ ও তাফসীর পাঠ প্রতিযোগিতা। এতে বিভাগের সাবেক ও বর্তমান বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার পর আয়োজন করা হয় একটি ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিভাগের শিক্ষার্থীরা পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ ও নাত পরিবেশন করেন।
পরবর্তীতে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রাণরসায়ন সংসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হেল কাফী পাটোয়ারী বিজয়ীদের নাম ঘোষণা করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী হাফিজা খাতুন টুম্পা। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেন যথাক্রমে রায়ান উল ইসলাম (৪৫তম ব্যাচ), মোহাম্মদ ফয়সাল (৫০তম ব্যাচ), আব্দুল্লাহ আল ওয়াকিল (৫০তম ব্যাচ) এবং উম্মে হাবিবা (৫২তম ব্যাচ)। বিজয়ীদের পুরস্কার হিসেবে বিভিন্ন ইসলামিক বই উপহার দেওয়া হয়।
এ সময় বিভাগের উপস্থিত শিক্ষকবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। প্রাণরসায়ন সংসদের সহ-সভাপতি সানজিদ আহমেদ সাকিব তাঁর বক্তব্যে ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরে দোয়া পরিচালনার মাধ্যমে ইফতার সম্পন্ন হয়।
ইফতারের পর মাগরিবের নামাজের বিরতি শেষে বিভাগের শিক্ষক, বর্তমান শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভাগের অ্যালামনাই প্ল্যাটফর্মকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করা হয়, যা প্রাণরসায়ন সংসদের পক্ষ থেকে লিপিবদ্ধ করা হয়।
পাশাপাশি সাবেক শিক্ষার্থীরা বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যও দেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রাণরসায়ন সংসদের পাবলিক রিলেশন সেক্রেটারি মো. ইব্রাহীম আলী (৫০তম আবর্তন)। তিনি ইফতার মাহফিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য শিক্ষক, শিক্ষার্থীসহ উপস্থিত সকলকে প্রাণরসায়ন সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, বিভাগটিতে সর্বশেষ ২০২২ সালে বৃহৎ পরিসরে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছিল। দীর্ঘদিন পর এমন আয়োজনকে ঘিরে বিভাগের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

শেয়ার করুন...

অন্যান্য...