1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

নিটারে নতুন হল নির্মাণের লক্ষ্যে শুরু হয়েছে গাছ কাটা, বিলম্বে শিক্ষার্থীদের উদ্বেগ

  • প্রকাশিত : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ক্যাম্পাসে নতুন ছাত্র হোস্টেল নির্মাণের লক্ষ্যে নির্ধারিত স্থানে গাছ কাটা ও জমি পরিষ্কারের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিনের আবাসন সংকট নিরসন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে এই নতুন হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ভূমিকম্পে নিটারের বর্তমান ছাত্র হোস্টেল ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এর প্রেক্ষিতে প্রশাসন শিক্ষার্থীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে একটি নতুন ও আধুনিক ছাত্র হোস্টেল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। তবে বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি জটিলতার কারণে প্রতিশ্রুত সময়ের তুলনায় কিছুটা বিলম্বের পর প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক ধাপ হিসেবে নির্ধারিত স্থানে মাটির ধারণক্ষমতা ও কাঠামোগত নিরাপত্তা যাচাইয়ের জন্য ‘সয়েল টেস্ট’ সম্পন্ন করা হয়। পরবর্তীতে বন বিভাগের অনুমোদনসহ সংশ্লিষ্ট কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগায় কাজ শুরু হতে বিলম্ব হয়। বর্তমানে সেই প্রক্রিয়া শেষে নির্ধারিত স্থানের গাছ কাটা ও জমি পরিষ্কারের কার্যক্রম শুরু হয়েছে, যা মূল নির্মাণকাজ শুরুর পূর্বপ্রস্তুতি।

এদিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা দ্রুত সময়ের মধ্যে হল নির্মাণকাজ শুরু ও সম্পন্ন হওয়ার প্রত্যাশা করছেন। তাদের মতে, নতুন হল নির্মিত হলে আবাসন সংকট অনেকাংশে কমবে এবং হলে বসবাসকারী শিক্ষার্থীরা একটি নিরাপদ ও উপযুক্ত আবাসস্থল পাবে। তাই প্রকল্পের কাজ যেন আর বিলম্বিত না হয় এবং দ্রুত বাস্তবায়ন করা হয়—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন।

শেয়ার করুন...

অন্যান্য...