1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

আইবিএ-জেইউতে ৩৬তম উইকেন্ড এমবিএ ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

রামিন কাউছার

জাবি প্রতিনিধি


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইবিএ ডিপার্টমেন্ট কর্তৃক স্প্রিং ২০২৬-এর ৩৬তম উইকেন্ড এমবিএ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করা হয়।
আজ (৬ মার্চ) শুক্রবার সমাজবিজ্ঞান অনুষদের ১৩০ নম্বর গ্যালারিতে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উক্ত প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক ফাওজিয়া সুলতানা এবং উজালা পেইন্ট ইন্ডাস্ট্রির টেকনোলজি অ্যান্ড ফ্যাক্টরি অপারেশনের হেড সালেহ আহমেদ চৌধুরি। এছাড়া আইবিএ ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দসহ উইকেন্ড প্রোগ্রামের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. আইরীন আক্তার। তিনি তাঁর বক্তব্যে আইবিএ–জাবির একাডেমিক উৎকর্ষ, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব তুলে ধরেন।
অতিথি বক্তা হিসেবে ফাওজিয়া সুলতানা বলেন, “শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের জন্য শুধু ভালো ফলাফল অর্জন করাই যথেষ্ট নয়; এর পাশাপাশি দক্ষতা, সততা এবং দায়িত্ববোধ গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি শিক্ষার্থীদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল দক্ষতা ও ইংরেজি ভাষার ওপর পারদর্শিতা অর্জনের পরামর্শ দেন। তিনি আরও বলেন, কঠোর পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাস থাকলে জীবনে সফলতা অর্জন করা সম্ভব।
এছাড়া সালেহ আহমেদ চৌধুরি বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তব দক্ষতা অর্জন করাও অত্যন্ত জরুরি।” তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা এবং উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরও বলেন, ব্যর্থতাকে ভয় না পেয়ে নতুন নতুন সুযোগ খুঁজে নেওয়ার মানসিকতা থাকলে তরুণরা নিজেদের ক্যারিয়ার গঠনে সফল হতে পারবে।

শেয়ার করুন...

অন্যান্য...