1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

ভুল থেকে শিক্ষা নিয়ে নারী শিক্ষার্থীদের জন্য জাবি শিবিরের বিশেষ ইফতার

  • প্রকাশিত : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

রামিন কাউছার

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রায় দেড় হাজার নারী শিক্ষার্থীকে নিয়ে সুশৃঙ্খলভাবে ইফতার মাহফিল সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। বুধবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের খেলার মাঠে এ ইফতার আয়োজন করা হয়।
সরেজমিনে দেখা যায়, শিবির আয়োজিত আজকের নারী শিক্ষার্থীদের ইফতার প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজারের অধিক নারী শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী শিক্ষার্থীদের ইফতার প্রসঙ্গে শিবিরের নেতৃবৃন্দ জানান, আজকের ইফতার আয়োজনে রেজিস্ট্রেশন ব্যবস্থা রাখা হয়েছিল। প্রায় ১৬০০ নারী শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিলেন।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, “গণ ইফতার মানেই পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যে একত্রে ইফতার করা। এর মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। আজকের আয়োজন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল। মোটামুটি খুব সুশৃঙ্খলভাবে হয়েছে, সবাই খাবার পেয়েছে এবং সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে—যতটুকু দেখেছি। আজকের অভিজ্ঞতা গত দিনের তুলনায় অনেক ভালো ছিল। ভবিষ্যতের জন্য আমার পরামর্শ থাকবে—গণ ইফতারে কতজন মানুষ আসবে তা আগে থেকে নির্দিষ্ট থাকে না। সেক্ষেত্রে রেজিস্ট্রেশন এবং টোকেনের ব্যবস্থা করা যেতে পারে। কারণ গণ ইফতারে দেখা যায়, বাইরের অনেক মানুষও চলে আসে। এতে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো কখনো ইফতার পাওয়া থেকে বঞ্চিত হয়। যদি টোকেনের ব্যবস্থা করা যায়, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এখানে উপস্থিত থাকবে এবং আমাদের মধ্যে আরও ভালো বন্ধন তৈরি হবে ইনশাআল্লাহ।”
ইফতারে অংশগ্রহণকারী আরেক নারী শিক্ষার্থী জানান, শিবির নিজেদের ভুল স্বীকার করে আবার আমাদের জন্য এত সুন্দর একটি ইফতার আয়োজন করেছে—এটাই আমাদের জন্য বড় প্রাপ্তি। তারা সামনে আরও ভালো করবে বলে আশা করি।
জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, “গত ৪ মার্চ আয়োজিত গণ-ইফতারে আমাদের ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণে অনেক নারী শিক্ষার্থীর কাছে আমরা ইফতার পৌঁছে দিতে ব্যর্থ হয়েছি। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আপনারা আমাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বিগত দিনের ভুল থেকে শিক্ষা নিয়ে এবং নারী শিক্ষার্থীদের প্রতি সম্মান জানিয়ে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমরা আজ এই ইফতারের আয়োজন করেছি।”
উল্লেখ্য, এর আগে ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনকে নিয়ে ইফতার আয়োজন করেছিল শিবির। নারী ও পুরুষ শিক্ষার্থীরা অংশগ্রহণের উদ্দেশ্যে কেন্দ্রীয় খেলার মাঠে আসে। ইফতারের অনেক আগেই শিক্ষার্থীদের জন্য বরাদ্দ আসন পূর্ণ হয়ে যায়। এসময় খাবার বিতরণে অব্যবস্থাপনা লক্ষ্য করা যায়। ছেলে ও মেয়েদের পৃথক লাইন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত পৌঁছে যায়। এসময় লাইনে থাকা অধিকাংশ শিক্ষার্থীই খাবার পাননি। এরই প্রেক্ষিতে নারী শিক্ষার্থীদের নিয়ে পৃথক ইফতার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা শিবির।

শেয়ার করুন...

অন্যান্য...