1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ শিক্ষকদের অনুপস্থিতিতেই অনুষ্ঠিত হলো জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের ইফতার মাহফিল ইবিতে সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যানকে গলা কেটে হত্যা, হামলাকারীর আত্মহত্যার চেষ্টা ববিতে গোপনে নারী শিক্ষার্থীদের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে তীব্র ক্ষোভ নোবিপ্রবিতে কক্সবাজার স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠিত জাককানইবি সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জবিতে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণের নেতৃত্বে দিমন-সুমন অর্থাভাবে থমকে যাওয়া স্বপ্নে প্রাণ ফেরালেন জবি ছাত্রদল নেতা চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে সালমান ও মাহফুজুল ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে জাবিতে ছাত্রশক্তির প্রতিবাদী মানববন্ধন

ববিতে গোপনে নারী শিক্ষার্থীদের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে তীব্র ক্ষোভ

  • প্রকাশিত : বুধবার, ৪ মার্চ, ২০২৬

পীর মো: রাশেদুল ইসলাম সম্রাট

বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়-এ এক চাঞ্চল্যকর ঘটনার জেরে পুরো ক্যাম্পাসে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রসায়ন বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি দীর্ঘদিন ধরে বিনা অনুমতিতে নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত ও আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে আসছিলেন। অভিযুক্ত তূর্য বাড়ৈর ল্যাপটপ ও মোবাইল ফোন তল্লাশি করে প্রায় এক হাজারের বেশি ব্যক্তিগত ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সম্পাদিত ভিডিও পাওয়া গেছে বলে জানা গেছে।
ঘটনার সূত্রপাত হয় গত ৩ মার্চ, মঙ্গলবার রাতে। অভিযোগ রয়েছে, ওই দিন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গোপনে ছবি তুলতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন তূর্য। পরে সহপাঠীরা তার ডিভাইস পরীক্ষা করলে আরও বিস্ময়কর তথ্য সামনে আসে।
ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত চার বছর ধরে ল্যাবের প্র্যাকটিক্যাল ক্লাসসহ বিভিন্ন সময়ে নারীদের অসতর্ক মুহূর্তের ছবি ধারণ করা হয়েছে। এসব ছবি পেনড্রাইভ ও ইমেইলের মাধ্যমে আলাদা ফোল্ডারে সংরক্ষণ করা হতো। শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করেছেন, বিষয়টি একটি সংগঠিত চক্রের সঙ্গেও যুক্ত থাকতে পারে। ছবিগুলো কোনো পর্নোগ্রাফি ওয়েবসাইটে ছড়িয়ে পড়েছে কি না বা ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখার জোর দাবি উঠেছে।
এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের আজীবন বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকাল ১০টায় সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, “বিশ্ববিদ্যালয় যেখানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ হওয়ার কথা, সেখানে সহপাঠীর এমন বিকৃত মানসিকতা আমাদের গভীরভাবে আতঙ্কিত করেছে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম জানিয়েছেন, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রক্টরিয়াল বডি তদন্ত চালাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে। সাইবার সংক্রান্ত জটিলতা থাকায় প্রয়োজনে অভিজ্ঞ আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিষয়টি হস্তান্তরের বিষয়ও বিবেচনাধীন রয়েছে।
প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল জানান, যৌন নিপীড়নবিরোধী সেল তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে। পাশাপাশি যাচাই করা হবে অভিযুক্ত কোনোভাবে এসব ছবি বাইরে ছড়িয়ে দিয়েছে কি না কিংবা অন্য কোনো চ্যানেলের সঙ্গে সম্পৃক্ত ছিল কি না। প্রয়োজনে পুলিশে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, অভিযুক্ত বর্তমানে প্রক্টর অফিসের হেফাজতে আছেন এবং তার বিরুদ্ধে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনাটি ঘিরে ক্যাম্পাসজুড়ে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। শিক্ষার্থীরা দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন...

অন্যান্য...