1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জাককানইবি সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ৪ মার্চ, ২০২৬

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা
জাককানইবি প্রতিনিধি

পবিত্র রমজানকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট সংলগ্ন ‘ভাইরাল ফুড কর্ণার’-এ সুষ্ঠু ও সুন্দরভাবে এই ইফতার মাহফিল আয়োজিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম হাফিজুর রহমান। এছাড়াও সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

এ সময় সংগঠনটির সভাপতি মো. শাকিল বাবু বলেন, “পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় মাস। ক্যাম্পাসের অন্যতম সক্রিয় সাংবাদিক সংগঠন হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও আমরা সবাই মিলে ইফতারের আয়োজন করতে পেরে আনন্দিত। সাংবাদিক ফোরামের এই ভ্রাতৃত্বের বন্ধন ও ইফতার আয়োজনের ধারাবাহিকতা ইনশাআল্লাহ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এরপর উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।এর আগে দেশ, জাতি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুন...

অন্যান্য...