1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে জাবিতে ছাত্রশক্তির প্রতিবাদী মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ১ মার্চ, ২০২৬

রামিন কাউছার

জাবি প্রতিনিধি


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় বিচার দাবি এবং সারাদেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষনের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে জাতীয় ছাত্রশক্তি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১:০০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও নির্যাতনের মতো ন্যাক্কারজনক ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এবং একইসঙ্গে সারাদেশে নারীর প্রতি চলমান সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হতে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচিতে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে আমাদের অবস্থান আপসহীন।”
তারা আরও বলেন, “এই ঘৃণ্য ঘটনার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বিকারতা ও রহস্যজনক নীরবতা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করেছে। অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর ধর্ষণের ঘটনাসহ নরসিংদী, পাবনা এবং সারাদেশে সংঘটিত প্রতিটি ধর্ষণের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাই।”
তারা আরও বলেন, “অপরাধীদের আশ্রয়দাতা, মদদদাতা ও রাজনৈতিক পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারের কোনোভাবেই দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তাই অবিলম্বে সারাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি।”

শেয়ার করুন...

অন্যান্য...