1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

ডিনস অ্যাওয়ার্ড পেলেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১১ শিক্ষার্থী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

সাব্বির রহমান রাব্বীল

যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের বিভিন্ন বিভাগের ১১ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতি হিসেবে এ পুরষ্কার দেওয়া হয়।

গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে বিকাল ৪ টায় ডিনস অ্যাওয়ার্ড পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

প্রধান অতিথি হিসেবে যবিপ্রবির উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, একাডেমিক জীবনে এধরনের অ্যাওয়ার্ড একজন শিক্ষার্থীর জন্য অনেক গর্বের। আগামীতেও সাফল্যের এ ধারাবাহিকতা তোমরা অব্যাহত রাখবে বলে আমি আশা করি। যবিপ্রবি দেশ তথা বিশ্বে গবেষণা ও শিক্ষায় অনেক এগিয়ে। আগামীতে তোমাদের হাত ধরে এই বিশ্ববিদ্যালয় বিশ্বের দরবারে আরোও মাথা উচু করে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। এসময় তিনি ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানায়।

অনুষ্ঠানের আহ্ববায়ক ও জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা জোগানোর জন্য যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড চালু করেছে। এ বছর ১১ জন শিক্ষার্থী এই পুরষ্কার পেতে যাচ্ছে। আগামীতে এই সংখ্যা আরও বাড়বে বলে আমি মনে করি।

ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছে অণুজীববিজ্ঞান(এমবি) বিভাগের সানজিদা আক্তার, সুমাইয়া খাতুন, মো. সজীব হোসেন শুভ, সাইফুল ইসলাম, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের মোছা. জান্নাতুল ফেরদৌস, বিপুল কুমার সেন, ফারহানা আফরিন নেহা, রহিমা আফরোজ রূম্পা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের মুন্নি আক্তার, পল্লব সিংহ, ফার্মেসি বিভাগের সাদমান হোসাইন।

অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন যবিপ্রবির ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, এমবি বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, জিইবিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এম. স্বরাজ, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এফ এম শহিদ উদ দৌলাসহ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন এমবি বিভাগের প্রভাষক হাসনাইন আনজুম।

শেয়ার করুন...

অন্যান্য...