1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জাবি চেজ ক্লাবের নেতৃত্বে মমিন-সাদমান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

রামিন কাউছার

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চেস ক্লাবের (JUCHC) নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মমিনুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন আইন ও বিচার বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী সাদমান সৌমিক খান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) ক্লাবের এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দাবা খেলাকে আরও জনপ্রিয় করা, মেধার বিকাশে সহায়ক পরিবেশ তৈরি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের দাবারু গড়ে তোলাই নবগঠিত কমিটির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।

এছাড়াও কমিটির অন্যান্য পদে রয়েছেন, সহ-সভাপতি সাদমান ভূঁইয়া (অর্থনীতি – ৫১), সহ-সাধারণ সম্পাদক আকন মোস্তাফিজ (ইংরেজি – ৫১), সাংগঠনিক সম্পাদক সাদনান হোসেন দিহান (সিএলসি – ৫৩), কোষাধ্যক্ষ শিপন (এফএন্ডবি – ৫১),সহ-সাংগঠনিক সম্পাদক শাফিন (ফিলোসফি – ৫৪), দপ্তর সম্পাদক শাওন (গণিত – ৫৩), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামিউল (৫২তম ব্যাচ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোশীষ হাজং (প্রত্নতত্ত্ব – ৫৩), এম. ওয়াসী (ইউআরপি – ৫৩), শাফি (এআইএস – ৫৪) এবং মিজান (ইংরেজি – ৫৪), কার্যকরী সহকারী হিসেবে মনোনীত হয়েছেন: ফরহাদ হোসাইন (ইংরেজি – ৫০) ও ইমাম (আইআর – ৫২।
কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন: শ্রাবণ (গণিত – ৫৩), আবদুল্লাহ (এফএন্ডবি – ৫৩), আবির (গণিত – ৫৩), ফাহমিদ (ইংরেজি – ৫৪), জিসান রহমান (ম্যাথ ৫৪), মো: হারুন (ম্যাথ ৫৪)।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দাবার সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ে দক্ষ দাবা দল গঠনে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।

শেয়ার করুন...

অন্যান্য...