1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

নানা আয়োজনের মধ্য দিয়ে খুবিসাস’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

খুবি প্রতিনিধি

মো: ফাহাদ হোসেন সাজিদ

নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২৫ ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা, ইফতার মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মনামী হোসেন এবং খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক।

বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান ও ঝুঁকিপূর্ণ পেশা। অন্যান্য পেশার তুলনায় এ পেশায় চ্যালেঞ্জ বেশি। দায়িত্বশীল ও নৈতিক আচরণের মাধ্যমেই সাংবাদিকরা জাতির আস্থা অর্জন করতে পারেন। সংবাদের মাধ্যমে যেন কারও ক্ষতি না হয়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে ক্যাম্পাস সাংবাদিকদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান। বক্তারা ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে খুবিসাসের সকল সদস্যকে শুভেচ্ছা জানান।

খুবিসাস সভাপতি আলকামা রমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, শাখা প্রধান (এস্টেট) উপ-রেজিস্ট্রার এস এম মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম।

শিক্ষার্থীদের সংগঠনসমূহের পক্ষ থেকে বক্তব্য রাখেন ওংকার শৃণুতার প্রধান সমন্বয়ক খাইরুন নাহার, বাঁধন খুবি ইউনিটের সাধারণ সম্পাদক আবরার আকিব, ভৈরবী’র সভাপতি মোঃ রেজোয়ানুল হক রাদ, ক্যারিয়ার ক্লাবের সেক্রেটারি রাহুল ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন খাইরুন নাহার ও শাম্মী আক্তার মিথি।

আলোচনা সভা শেষে ইফতার মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে খুবিসাসের সদস্য, বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি, খুলনায় কর্মরত সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

অন্যান্য...