1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডভেঞ্চার সোসাইটির ইফতার মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডভেঞ্চার সোসাইটি (জুয়াস)-এর উদ্যোগে ইফতার মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ১৩০ নম্বর গ্যালারি কক্ষে ক্লাবের পক্ষ থেকে এটি আয়োজন করা হয়। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে নবীন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
ক্লাবের সাধারণ সম্পাদক তাসনিম হাসান বলেন, “শুধু ক্লাবে যোগ দিলেই কাজ শেষ হয় না। ক্লাবকে সামনে এগিয়ে নিতে কাজ করতে হয়। এতে যেমন অনেক দক্ষতা অর্জন করা যায়, তেমনি যোগাযোগও তৈরি হয়। জুয়াসের সিগনেচার ইভেন্ট ‘অ্যাডভেঞ্চার ফেস্ট ৩.০’ সামনে। ক্লাবের সবাই একসঙ্গে ইভেন্টটি আয়োজন করব, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে সভাপতি রফিকুল ইসলাম মুন বলেন, “প্রতি বছরই জুয়াস জাঁকজমকপূর্ণ নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করে থাকে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এতে ভিন্নমাত্রা যোগ করেছে রমজান। ইফতার মাহফিলের মাধ্যমে এ বছর নতুনদের বরণ করে নেওয়া হয়। আমরা আশা করি নতুনরা ক্লাবে সক্রিয় ভূমিকা পালন করবে। তাদের হাত ধরেই জুয়াস এগিয়ে যাবে।”
ইফতারের আগে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পরে নবীন-প্রবীণ সদস্যদের অংশগ্রহণে এক আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশে ইফতার সম্পন্ন হয়। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

অন্যান্য...