1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

শিক্ষামন্ত্রীর সাথে রাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

রাবিপ্রবি প্রতিনিধি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান নবনিযুক্ত মন্ত্রীবর্গের সঙ্গে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাবিপ্রবি উপাচার্য। এ সময় তিনি দায়িত্ব গ্রহণ উপলক্ষে শিক্ষামন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

সৌজন্য সাক্ষাতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, গবেষণা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শনের জন্য তাঁদেরকে স্বাগত জানান।

এছাড়াও একই দিনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন উপাচার্য।

শেয়ার করুন...

অন্যান্য...