1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

রমজান উপলক্ষে জাবিপ্রবিতে শিবিরের ‘সিরাত প্রতিযোগিতা’র আয়োজন, থাকছে নগদ অর্থ ও উপহার

  • প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মো: ইকরাম মাহমুদ প্রধান
জাবিপ্রবি প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য ‘সিরাত প্রতিযোগিতা ২০২৬’-এর আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

​আয়োজকেরা জানিয়েছেন, এই প্রতিযোগিতায় কেবল জাবিপ্রবিতে অধ্যয়নরত শিক্ষার্থীরাই অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রতিযোগিতার নির্ধারিত বিষয় হিসেবে ‘আদর্শ মানব মুহাম্মদ (সা.)’ শীর্ষক বইটি নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি অনলাইনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর আগে ২৬ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

​পরীক্ষার পদ্ধতি সম্পর্কে জানা যায়, প্রতিযোগিতাটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক ও এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের এই পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে, যার জন্য সময় বরাদ্দ থাকবে ৬০ মিনিট।

​প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় আর্থিক পুরস্কার ও সম্মাননার ঘোষণা দেওয়া হয়েছে। এতে প্রথম স্থান অধিকারী পাবেন দুই হাজার টাকা ও উপহার। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা পাবেন যথাক্রমে এক হাজার ৫০০ ও এক হাজার টাকার সঙ্গে উপহার। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারীদের জন্য ৫০০ টাকা ও উপহার এবং ষষ্ঠ থেকে দশম স্থান অধিকারীদের জন্য আকর্ষণীয় উপহারের ব্যবস্থা রাখা হয়েছে।

​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত গুগল ফর্মের (https://forms.gle/hCF7mCaPWK6LWPV69) মাধ্যমে সহজেই রেজিস্ট্রেশন করা যাবে।

পাশাপাশি অংশগ্রহণকারীদের প্রস্তুতির সুবিধার্থে নির্ধারিত বইটির পিডিএফ সংস্করণের একটি লিংকও (https://drive.google.com/file/d/1qgzNBXGRYrGqn9PQBR_uHf2TNA_nal5N/view?usp=sharing) সরবরাহ করা হয়েছে।

​প্রতিযোগিতা-সংশ্লিষ্ট যেকোনো সর্বশেষ আপডেট জানতে ‘ইসলামী ছাত্রশিবির, জাবিপ্রবি’ ফেসবুক পেজে যুক্ত থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন...

অন্যান্য...