1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মো: ইকরাম মাহমুদ প্রধান
জাবিপ্রবি প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি, ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসের কর্মসূচির শুরুতে একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান ও মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক প্রভাতফেরি (শোকর‌্যালি) অনুষ্ঠিত হয়। এরপরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুর হোসেন চৌধুরী কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

পর্যায়ক্রমে সিএসই বিভাগ, গণিত বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ, সমাজকর্ম বিভাগ, ফিশারিজ বিভাগ, ইইই বিভাগ, জিওলজি বিভাগ, ছাত্র হল, ছাত্রী হল, সনাতন বিদ্যার্থী সংসদ ও সবুজ স্বপ্ন সংগঠনটি শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। এর আগে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’।

শ্রদ্ধাঞ্জলি শেষে প্রশাসনিক ভবনের লবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রেজিস্ট্রার মোহাম্মদ নুর হোসেন চৌধুরীর শুভেচ্ছা বক্তব্যের পর প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। তিনি ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। পরিশেষে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, সম্মানিত শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

অন্যান্য...