1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

ভাষা শহীদদের প্রতি বুটেক্স সাংবাদিক সমিতির শ্রদ্ধা

  • প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

বুটেক্স প্রতিনিধি

মহান জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বুটেক্স সাংবাদিক সমিতি। শনিবার রাত ১২টা ১ মিনিটে বুটেক্স কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।

বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি আল জাবের রাফি এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহেদের নেতৃত্বে সংগঠনের সদস্যরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন। এ সময় সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি আল জাবের রাফি বলেন, “পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন, মানুষের বিচিত্র ভাষা ও বর্ণ তাঁরই বড় নিদর্শন। তাই মাতৃভাষাকে ভালোবাসা এবং এর শুদ্ধতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। অথচ আজ বড় পরিতাপের বিষয়—আমরা যত আধুনিক হচ্ছি, মাতৃভাষার প্রতি ততটাই উদাসীন হয়ে পড়ছি। বর্তমানে তথাকথিত ‘আধুনিক’ হওয়ার প্রতিযোগিতায় আমরা বাংলা বলা বা লেখাকে অবজ্ঞার চোখে দেখছি। তথাকথিত যান্ত্রিক আধুনিকতা কিংবা উচ্চশিক্ষার দোহাই দিয়ে আজ আমাদের দৈনন্দিন জীবনে বাংলাকে অপ্রাসঙ্গিক করে তোলা হচ্ছে।আমাদের মনে রাখা দরকার, বিজাতীয় ভাষার সংমিশ্রণে কথা বলা ‘আধুনিকতা’ নয়, বরং এটি এক ধরনের মানসিক দাসত্ব। সাংবাদিক হিসেবে আমাদের কলম যেন এই অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আসুন, কেবল ফেব্রুয়ারি মাসে নয়, বছরের ৩৬৫ দিনই জীবনের সর্বস্তরে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করি। আল্লাহ আমাদের এই দেশ ও ভাষাকে কবুল করুন।”

সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহেদ বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শিখিয়েছে। একজন সাংবাদিক হিসেবে আমাদের প্রধান লক্ষ্য হলো সত্যকে তুলে ধরা এবং গণমানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করা। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার, আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বাংলা ভাষার মর্যাদা তুলে ধরব এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাব। আমরা মহান শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।”

শেষে ভাষা আন্দোলনে আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শেয়ার করুন...

অন্যান্য...