1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জবিস্থ সৈনকিয়ান পরিবারের সভাপতি খালিদ ও সম্পাদক সোহান

  • প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মো সিয়াম আবু রাফি

জবি প্রতিনিধি

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের সংগঠন সৈনকিয়ান পরিবার জবির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে উক্ত কমিটির সভাপতি আইন বিভাগের খালিদ হাসান ও সাধারণ সম্পাদক সাংবাদিকতা বিভাগের সোহানুর রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে একটি ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুনদের কাছে দায়িত্ব দেওয়া হয়।

সংগঠনটি শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের প্রাক্তন শিক্ষার্থী যারা উক্ত কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তাদের গঠিত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলা ও সামাজিক কার্যক্রমের জন্য পরিচিত, যেখানে শীত আড্ডা, জন্মদিন উদযাপনসহ বিভিন্ন অনুষ্ঠান নিয়মিত হয়ে থাকে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সোহানুর রহমান বলেন,
আমাদের লক্ষ্য হলো সৈনকিয়ান পরিবারকে আরও গতিশীল ও সমৃদ্ধ করা। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বাড়ানো, নতুন সদস্য সংগ্রহ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জগন্নাথ পরিবারের ঐতিহ্য ধরে রাখা। সকলের সহযোগিতা পেলে আমরা আরও বড় সাফল্য অর্জন করতে পারব।”

নবনির্বাচিত সভাপতি খালিদ হাসান বলেন, সৈনকিয়ান পরিবার সবসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সৈনকিয়ান ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক হয়ে থাকবে। নতুন কমিটি গঠনের মাধ্যমে আমরা আরও বেশি সামাজিক কাজ, আড্ডা, সহায়তা প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখার চেষ্টা করব। সকল সৈনকিয়ান সদস্যদের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।

শেয়ার করুন...

অন্যান্য...